বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
তালতলীতে প্রথম করোনা রোগী শনাক্ত

তালতলীতে প্রথম করোনা রোগী শনাক্ত

কাওসার হামিদ, তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ 


বরগুনার তালতলীতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই রোগী তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একজন সেবিকা।


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনা পরীক্ষায় ওই সেবিকার করোনা পজেটিভ আসে বলে শুক্রবার সন্ধ্যায় তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাঃ ফায়জুর রহমান নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ঐ সেবিকার করোনা উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। 


ওই সেবিকা করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হওয়ায় তাঁর সংস্পর্শে লোকজনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তিনি অন্য যেসব মানুষের সংস্পর্শে গিয়েছিলেন তা যাচাই করার কাজ করছে স্বাস্থ্য বিভাগ।


সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই সেবিকার বয়স ২৫ বছর। তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর পরীক্ষাগারে পাঠায়। শুক্রবার রাত ১০টার দিকে ইমেইলে তার নমুনা প্রতিবেদন আসে। নমুনা পরীক্ষার প্রতিবেদনে ওই সেবিকা করোনা পজিটিভ হিসেবে ধরা পড়ে।


শুক্রবার (২৯মে) রাতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঐ সেবিকার সংস্পর্শে যারা এসেছে তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং আগামী কাল তার বাড়ি লকডাউন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com