বুধবার, ১০ Jun ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অপূর্ব ও মেহজাবীন এর শুটিং বন্ধ

অপূর্ব ও মেহজাবীন এর শুটিং বন্ধ

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গেল ৭ ও ৮ জুলাই শুটিংয়ে ফেরেন অপূর্ব ও মেহজাবীন। শুটিংয়ে যোগ দেওয়ার আগে টীমের ২২জন সদস্যসহ সকলের করোনা টেস্ট করা হয়। সবার রিপোর্ট নেগেটিভ আসার পর সবাইকে নিয়ে শুটিং শুরু করেন নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

কিন্তু একদিন শুটিং করার পর সেই শুটিং ইউনিটের দুজনের করোনা পজেটিভ জানা যায়। এমন খবর পাওয়ার সাথে সাথে শুটিং বন্ধ করে দেন নির্মাতা।এই বিষয়ে মিজানুর রহমান আরিয়ান বলেন, আমরা কাজ শুরু করার আগে ৫ জুলাই টীমের ২২জন সদস্যের করোনা টেস্ট করাই।

সবার রেজাল্ট নেগেটিভ আসার পরেই কাজ শুরু করি আমরা। কিন্তু প্রথমদিন কাজের মধ্য দিয়ে দেখি যে একজনের টেম্পারেচার হাই। পরে দেখি আরও একজনের সেইম অবস্থা।

পরে সাথে সাথে আমরা পরিচিত ডাক্তারের সাথে যোগাযোগ করলে তারা এসে নমুনা নিয়ে যান। আমরা সাথে সাথে সতর্ক হয়ে যাই। পরদিন রিপোর্ট আসার পর জানতে পারি যে দুজনের রেজাল্ট পজেটিভ। সাথেসাথে শুটিং বন্ধ করে দেই।

আমরা কোয়ারেন্টিনে চলে যাই।তিনি আরও বলেন, আমিসহ অপূর্ব ও মেহজাবীন কোয়ারেন্টিনে চলে গেছি। আজকে আমি অপূর্ব ভাই ও মেহজাবীন আবার নমুনা দিয়েছি। রেজাল্ট হয়তো কালকে পাবো। দেখা যাক কি হয়! আর আমরা পুরো শুটিং করতে পারিনি। ৩টা সিক্যুয়েন্স বাকী রয়েছে।

সেটা পরে করতে হবে আবার।মানবিক কারণে আমাদের টীমের সেই সদস্যদের নাম প্রকাশ করতে পারছিনা। সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই কামনা করি।-যোগ করেন এ নির্মাতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com