মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীতে করোনায় আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু

বোয়ালমারীতে করোনায় আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু


ফরিদপুরের বোয়ালমারীতে করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা ফেরত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ইস্রাফিল শেখ (৫৫) নামের ওই ব্যক্তির আজ (৯ জুলাই) সকাল নয়টায় মৃত্যু ঘটে। এই নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
জানা গেছে, আব্দুল শেখের ছেলে ইস্রাফিল শেখ হৃদরোগজনিত কারণে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি ছিলেন। ভর্তি থাকাকালীন করোনা উপসর্গ দেখা দিলে গত ১ জুলাই তার নমুনা পরীক্ষা করা হয়।

৪ জুলাই তারিখের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে করোনা বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়। কিন্তু তিনি ঢাকায় করোনার চিকিৎসা না করিয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নিজ বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯ টায় তার মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের তত্বাবধানে উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের স্বেচ্ছাসেবক টিমের সহায়তায় লাশ দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com