শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর -ওবায়দুল কাদের।

দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর -ওবায়দুল কাদের।

যে কোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আয়োজিত করোনা ভাইরাসে আক্রান্ত রেড জোনভুক্ত জেলা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমুহের বিভিন্ন হাসপাতালে উন্নতমানের ভাইরাস প্রতিরোধ সামগ্রী প্রতিনিধিদের মাধ্যমে বিতরণ অনুষ্ঠানে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

করোনা সংকটের পাশাপাশি বন্যা দূর্গত অসহায় মানুষের সুরক্ষায় সরকারের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রতি বছর নানান ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বব্যাপি প্রশংসিত হয়েছে সংকটের সাহসী ও মানবিক নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য।
তিনি বলেন দুর্যোগকালে মানবিকতার আধার ও আস্থার ঠিকানা শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে আছেন।

ওবায়দুল কাদের বলেন হাসপাতালে নমুনা পরীক্ষার ভূয়া সনদ,প্লাজমা ডোনেশন,সুরক্ষাসামগ্রী ক্রয়,হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ স্বাস্থ্যখাতে নানান অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছ এবং অব্যাগত থাকবে।

তিনি বলেন অপরাধীর কোন দলীয় পরিচয় নেই, যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় আসতে হবে।

ওবায়দুল কাদের হুশিয়ার করে বলেন যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে,তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সরকারের নানামূখী উদ্যোগের অংশ হিসেবে ৫০ লাখ মানুষের মধ্যে ২৫০০ টাকা প্রদান করা হচ্ছে, ইতিমধ্যে কিছু কিছু অসামঞ্জস্য ধরা পড়ায় সরকার নিজ উদ্যোগেই তদন্ত পূর্বক যাচাই বাছাই করে প্রকৃত অসহায়দের নিকট সহায়তার টাকা দিচ্ছে।

পরে ত্রাণ ও সমাজকল্যান উপকমিটির উদ্যোগে প্রতিনিধিদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন ও সাখাওয়াত হোসেন শফিক, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য শাহাবুদ্দিন ফরাজি এবং আনিসুর রহমান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com