রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিরিয়ায় আন্তঃসীমান্ত সাহায্যের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে ভেটো রাশিয়া ও চীনের

সিরিয়ায় আন্তঃসীমান্ত সাহায্যের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে ভেটো রাশিয়া ও চীনের

সিরিয়ায় আন্ত-সীমান্ত মানবিক সাহায্যের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে রাশিয়া ও চীন মঙ্গলবার ভেটো দিয়েছে।কূটনীতিকরা একথা জানান।

খবর এএফপি’র।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী দুই সদস্য দেশ জার্মানী ও বেলজিয়াম খসড়া প্রস্তাবটি উত্থাপন করেছিল।প্রস্তাবে দামেস্ক’র হস্তক্ষেপ ছাড়াই তুর্কি সীমান্তের দু’টি স্থান দিয়ে ত্রাণ সামগ্রী সরবরাহ করার সুযোগ অব্যাহত রাখার কথা বলা হয়।কূটনীতিকরা জানান, রাশিয়া ও চীন বাদে নিরাপত্তা পরিষদের অপর ১৩ সদস্য এ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

তারা জানান, আলোচনা চলাকালে মস্কো বলেছিল যে মানবিক সাহায্যের মেয়াদ বৃদ্ধি এক বছরের পরিবর্তে ছয় মাসে সীমাবদ্ধ রাখতে হবে এবং এটি দু’টি স্থান দিয়ে না, সীমান্তের কেবলমাত্র একটি স্থান দিয়ে ত্রাণসরবরাহের সুযোগ থাকবে।এক কূটনীতিক বলেন, নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পরপরই রাশিয়া তাদের নিজস্ব খসড়া প্রস্তাব উত্থাপন করে। এ প্রস্তাবের পক্ষে তারা নানা ধরনের যুক্তি তুলে ধরে।

এ প্রস্তাবের বিষয়ে ভোটের ফলাফল বুধবার জানা যাবে।দফায় দফায় মেয়াদ বাড়ানোয় আন্ত-সীমান্ত মানবিক সাহায্যের অনুমোদন ২০১৪ সাল থেকে কার্যকর রয়েছে।সর্বশেষ দফায় বাড়ানো মেয়াদ আগামী শুক্রবার শেষ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com