বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শুভ জন্মদিন কিংবদন্তি হুমায়ুন ফরীদি

শুভ জন্মদিন কিংবদন্তি হুমায়ুন ফরীদি

হুমায়ুন ফরীদি।মঞ্চ,ছোটপর্দা ও বড়পর্দায় সফলতার সঙ্গে কাজ করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা।১৯৫২ সালের এই দিনে তিনি জন্মেছিলেন, ঢাকার নারিন্দায়। আজ যদি বেঁচে থাকতেন ৬৮তম বছরে পা রাখতেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হুমায়ুন ফরিদি প্রচুর বাকী খেতেন। তখনকার দোকানদারদের এই বাকী নিয়ে কোনও অভিযোগ নেই, তারা গর্ব করেন।

কথিত আছে যে, হুমায়ুন ফরিদী একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুমন নামের একজন ঠাট্টা করে বলেছিলো: “আপনার আলবেরুন এর ক্যান্টিনে এখনো ৩১৯ টাকা বাকী রয়েছে, পরিশোধ করে যাবেন”

জবাবে তিনি বলেন, ‘আমি এইটা পরিশোধ করব না।’
সবাই পরিশোধ না করার কারন শুনতে চায়?
উনি উত্তরে বলেন: আমি এই ক্যান্টিন, হল, ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা মানুষের কাছে ঋণী হয়ে থাকতে চাই সারাজীবন”

খুব গুছালো কথাবার্তা বলা, সাথে অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন হুমায়ুন ফরিদী।তিনি মানুষকে ভালবাসতেন। মানুষকে ভালবাসতে তিনি ভালবাসতেন৷

২০১২ সালের দিকে সম্ভবত; বাংলাভিশনের এক টকশো ‘ আমার আমিতে ‘ এসেছিলেন। তখন ওই টকশোর উপস্থাপিকা ছিলেন মুনমুন মল্লিক। সেই টকশোই সম্ভবত তার জীবনের শেষ টকশো ছিলো।

সেই টকশোতে তার কিছু কথা আজো আমাদের কানে বাজে। তাকে যখন জিজ্ঞাস করা হলো, স্যার আপনার কাছে জীবন কি?। উত্তরে তিনি বলেছিলেন ” Life is nothing but a journey towards death “। যখন তাকে জিজ্ঞাস করা হলো কি চাওয়া আপনার জীবনে। একটা কথাই বলেছিলেন; আমি চাই সবাই সুখে থাক, কেউ অসুখি থাক বা আছে তা আমি দেখতে পারি না।

সুবর্না মোস্তফা, যাকে তিনি বলতে গেলে পাগলের মতো ভালবাসতেন তাকে ছেড়ে চলে যাওয়ার পরেও তার কোন ক্ষোভ ছিল না তার প্রতি। যখন ‘আমার আমিতে ‘ তাকে সুবর্না মোস্তফা নিয়ে প্রশ্ন করার অনুমতি চাওয়া হয় তিনি সরাসরি না করে দেন প্রশ্ন করা যাবে না। তার যুক্তি ছিলো, যে তিনি আমার স্ত্রী ছিলেন আমি চাই না তার ব্যপারে আমার মুখ থেকে খারাপ বা তার মানহানি হয় এমন কথা বের হোক।

আরেকটা টকশোতে সুবর্না মোস্তফার সাথে আর ভালবাসার অবনতি অথবা ডিভোর্সের কথা জানতে চাওয়ায় তিনি বলেন, মানুষের ভালবাসা কখনও কমে না অথবা ভালবাসায় চেঞ্জ আসে না৷ শুধু সময়ের সাথে সাথে ভালবাসার রং বদলায়৷

আমাদের একজন হুমায়ুন ফরীদি ছিলেন, হুমায়ুন ফরীদি আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল হৃদয় গভীরের শ্রদ্ধা ভালবাসায় সিক্ত হয়ে।
আজ সবার এই প্রিয় অভিনেতার জন্মদিন!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com