রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র মনোনীত করা হয়েছে-ওবায়দুল কাদের

আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র মনোনীত করা হয়েছে-ওবায়দুল কাদের

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র মনোনীত করা হয়েছে। গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ১৪ দলের মুখপাত্র পদটি খালি হয়। ১৪ দলের নেতাদের সাথে আলোচনা করেই এ সিদ্দান্ত নেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।

কাদের আরও বলেন, আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। মোহাম্মদ নাসিম মারা গেছেন

এর আগে ১৪ দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ নাসিম। গত ১৩ জুন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। আর জোটের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন অসুস্থ থাকায় অনেকটা নিষ্ক্রিয় আছেন তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৫ নভেম্বর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে এই জোটের সমন্বয়কের দায়িত্বে ছিলেন আবদুল জলিল। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দায়িত্ব পান প্রবীণ আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। মুখপাত্রের দায়িত্ব দেয়া মোহাম্মদ নাসিমকে।

বর্তমানে এই জোটে আওয়ামী লীগ ছাড়াও অন্যদলগুলো হলো- ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ জাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ (একাংশ), জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com