বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সৃজিতের নতুন সিরিজ়

সৃজিতের নতুন সিরিজ়

কিছু কিছু সাহিত্য থাকে, যা পড়লেই মনে হয় সিরিজ় তৈরির জন্য একেবারে আদর্শ। যেমন বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি। জনপ্রিয় এই উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ় করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। হইচই প্ল্যাটফর্মে আসবে সিরিজ়টি। পরিচালক অনেক দিন ধরেই এই বইটি নিয়ে কাজ করার কথা ভাবছেন। গত বছর বাংলাদেশে গিয়ে বৈঠক করে এলেও বিষয়টি বাস্তবায়িত হয়নি।

এই সিরিজ়ে দুই বাংলার অভিনেতারাই থাকবেন। মুখ্য ভূমিকায় আছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি, কাহিনির মুশকান জুবেরীর চরিত্রটা তিনিই করছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশারফ করিম এবং টলিউডের অনির্বাণ ভট্টাচার্য।এর আগে মুশকান জুবেরীর চরিত্রর জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেওয়ার কথাই বলেন।

তবে বিশেষ কারণে এই সিরিজ়ে জয়ার বদলে পরীমনিকে নেওয়া হবে ঠিক হয়েছে। আপাতত সৃজিতের ‘ফেলুদা ফেরত’ সিরিজ়ের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com