শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বন্যা মোকাবেলায় বাংলাদেশকে ৯.৬ মিলিয়ন টাকা দিচ্ছে ইইউ

বন্যা মোকাবেলায় বাংলাদেশকে ৯.৬ মিলিয়ন টাকা দিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের বিভিন্ন এলাকায় মারাত্মক বন্যায় জনগোষ্ঠীর ক্ষতি কাটিয়ে উঠতে এক লাখ ইউরো (৯.৬ মিলিয়ন টাকা) দিয়েছে।আজ ইইউ মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অর্থ সহায়তার মাধ্যমে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলার ৩ হাজার ৩ শতাধিক পরিবার উপকৃত হবে।এই অর্থ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জনগোষ্ঠীকে তাদের সহায় সম্পদ ও গবাদী পশুসহ নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া এবং বিনা শর্তে ঋণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবায় ব্যয় করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই অর্থে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মসূচিতেও সহায়তা করা হবে। রেডক্রিসেন্ট সোসাইটি বন্যার সম্ভাব্য প্রভাব সম্পর্কে পূর্বানুমান তৈরীর জন্য নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পূর্বাভাস ও ঝুঁকি বিশ্লেষণ এবং জনদুর্ভোগ ও ক্ষতি হ্রাসের লক্ষে আগাম পদক্ষেপ গ্রহন করবে।

এতে আরো বলা হয়, দেশের উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট মারাত্মক বন্যা পরিস্থিতিতে জুলাইয়ের প্রথম দিকে উপদ্রুত অঞ্চলগুলোর লাখো বাসিন্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com