মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জে ৫৬ শিক্ষক-কর্মচারী পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

কালীগঞ্জে ৫৬ শিক্ষক-কর্মচারী পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নন এমপিওভুক্ত স্থানীয় ৫৬ জন শিক্ষক-কর্মচারী।সোমবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষক ও ৭ জন কর্মচারীর মাঝে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা নগদ বিতরণ করেন ইউএনও মো. শিবলী সাদিক। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত উপস্থিত ছিলেন।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এতে সবচেয়ে অসহায় জীবনযাপন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। তাই নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্থানীয় ৫৬ জন শিক্ষক-কর্মচারীকে মোট ২ লাখ ৬০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এতে প্রতিজন শিক্ষককে ৫ হাজার ও কর্মচারিকে ২ হাজার ৫শ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা পেয়েছেন কালীগঞ্জের সেন্ট মেরীস গার্লস হাইস্কুল এন্ড কলেজের ২৫ শিক্ষক ও ৫ কর্মচারি, মসলিন কটন মিল উচ্চ বিদ্যালয়ের ১১ শিক্ষক ও ২ কর্মচারি, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের ৭ শিক্ষক, সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক ও ১ কর্মচারি, শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষক ও চুপাইর উচ্চ বিদ্যালয় ১ শিক্ষক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com