বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রবাসে থাকা সন্তানদের অপেক্ষায় হিমঘরে এন্ড্রু কিশোর, সমাহিত করা হবে মায়ের কবরের পাশে

প্রবাসে থাকা সন্তানদের অপেক্ষায় হিমঘরে এন্ড্রু কিশোর, সমাহিত করা হবে মায়ের কবরের পাশে

হায় রে মানুষ, রঙিন ফানুস/দম ফুরালেই ঠুস’, ‘জীবনের গল্প/আছে বাকি অল্প’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি/এই চোখ দুটি মাটি খেয়ো না‘, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’র মতো কালজয়ী গান বেজেছে তার কণ্ঠে। তবে চিরতরে থেমে গেছে লাখো মানুষের এই প্রিয়কণ্ঠ! এখন এন্ড্রু কিশোরের নিথর দেহ রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) ও হাসপাতালের হিমঘরে রাখা।প্রবাসে থাকা দুই সন্তানদের অপেক্ষায় রাখা হয়েছে তাকে।

অস্ট্রেলিয়া থেকে মেয়ে এন্ড্রু সংজ্ঞা ও ছেলে এন্ড্রু সপ্তক ফেরার পরই খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল সংলগ্ন কবরস্থানে মায়ের কবরের পাশেই সমাহিত করা হবে দেশের চলচ্চিত্রের প্লে-ব্যাকের এই কিংবদন্তীকে।তার পরিবার সূত্র জানায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত ছেলে-মেয়েকে তাদের বাবার মৃত্যুর খবর জানানো হয়েছে। সংবাদ পেয়েই তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ ফ্লাইটের টিকিট পাওয়াটা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। টিকিট পাওয়ামাত্রই জন্মদাতাকে শেষ বিদায় জানাতে দেশে ফিরবেন তারা।

এন্ড্রু কিশোরের বোন ডা. শিখা বিশ্বাসের স্বামী ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর নিজেই বলে গেছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। তার সেই ইচ্ছে পূরণেই রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল সংলগ্ন কবর স্থানে মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

তবে তাকে কখন দাফন করা হবে সে সময় এখনো নিশ্চিত করা হয়নি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com