শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে মিষ্টি কুমড়ার ভেতর থেকে গাঁজা জব্দ, আটক ২

গাজীপুরে মিষ্টি কুমড়ার ভেতর থেকে গাঁজা জব্দ, আটক ২

গাজীপুরের শ্রীপুর থেকে ১৮ মিষ্টি কুমড়ার ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা জব্দ করেছে RAB। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার মাওনা থেকে ওই দুই জনকে আটক করা হয়।

RAB-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটকরা হলেন— হবিগঞ্জের মাধবপুর থানার হবিসশামা এলাকার একির আলীল ছেলে মাদক কারবারি তকদির মিয়া (২৬) এবং একই থানা এলাকার গোপালপুর এলাকার জামান মিয়ার ছেলে গাড়ি চালক জাহাঙ্গীর (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ক্যাম্পের এক আভিযানিক দল জানতে পারে মাওনা বাজার এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন নেতৃত্বে মাওনা চৌরাস্তা কফিল উদ্দিন সুপার মার্কেট বড় বাজারের আড়ৎ মেসার্স সততা বাণিজ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই দুইজনকে আটক এবং তাদের পিকআপ ভ্যানে থাকা মিষ্টি কুমড়ার ভিতর সু-কৌশলে লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা, ১৮টি মিষ্টি কুমড়া ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। আটকরা গাঁজাগুলো হবিগঞ্জ থেকে শ্রীপুরে এনেছিল।

আটকরা জিজ্ঞাসাবাদে RAB কে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুর জেলার শ্রীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com