রবিবার, ২১ Jun ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বর্তমান পরিস্থিতি সত্যিকার অর্থেই ভালো নয়: ফাউচি

বর্তমান পরিস্থিতি সত্যিকার অর্থেই ভালো নয়: ফাউচি

মার্কিন সরকারের সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি সত্যিকার অর্থেই ভালো নয়।
ইউএস ন্যাশনাল ইন্সষ্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজ এর পরিচালক ফাউচি সোমবার বলেন, আমরা যে পরিস্থিতিতে রয়েছি সেখানে প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার লোক নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।


তিনি আরো বলেন, কয়েক মাস আগের তুলনায় এখন আক্রান্তদের গড় বয়স ১৫ বছরেরও কম। কিন্তু তরুণদের বুঝতে হবে যে তারা শূন্যে বসবাস করে না।
ফাউচি বলেন, তারা একজনকে সংক্রমিত করছে। সে আবার আরেকজনকে করছে। এরকম করে এক সময় বয়স্কদের কেউ যে হয়তো ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি নিচ্ছে সে আক্রান্ত হচ্ছে।


তিনি বলেন, তোমরাও মহামারি ছড়ানোর একটা অংশ। সুতরাং সংক্রমণ এড়াতে তোমাদের নিজের প্রতি যেমন তেমনি সমাজের প্রতিও দায়িত্ব রয়েছে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৯ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৩০ হাজার ১শ’রও বেশি লোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com