রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনাভাইরাসে সংক্রমনের দিক থেকে রাশিয়াকে টপকে ভারত

করোনাভাইরাসে সংক্রমনের দিক থেকে রাশিয়াকে টপকে ভারত

ভারত সোমবার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত প্রায় ৭ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরফলে ভারত কোভিড-১৯ ভাইরাসে সংক্রমনের দিক থেকে রাশিয়াকে টপকিয়ে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশের নামের তালিকায় উঠে এসেছে। খবর এএফপি’র।


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরো ২৪ হাজার মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ৯৭ হাজার ৩৫৮ জনে দাঁড়ালো। ভারতের আক্রান্তের এ সংখ্যা রাশিয়ার চেয়ে সামান্য বেশি। রাশিয়ার করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ছাড়িয়ে গেছে।
ভারতে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত ১৯ হাজার ৯৬৩ জন প্রাণ হারিয়েছে।


বিশ্বে ব্যাপকভাবে আক্রান্ত আরো অনেক দেশের তুলনায় দেশটির মৃতের এ সংখ্যা অনেক কম। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com