শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পিরোজপুরে হুহু করে করোনার সংক্রমণ একদিনে সর্বোচ্চ ৫০ জন আক্রান্ত

পিরোজপুরে হুহু করে করোনার সংক্রমণ একদিনে সর্বোচ্চ ৫০ জন আক্রান্ত

পিরোজপুরে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে সর্বোচ্চ ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের মধ্য দিয়ে এ সংখ্যা তিনশথর কাছাকাছি চলে এসছে। বর্তমানে এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৯৪ জনে। পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রোববার রাতে নতুনকরে ৫০ জন রোগী শনাক্ত হয়। এটিই এ জেলায় একদিনে শনাক্ত সর্বোচ্চ সংখ্যক রোগী।

আক্রান্তদের ৭ জনের বাড়ি পিরোজপুর সদর, ২৭ জনের বাড়ি মঠবাড়িয়া, ৮ জনের বাড়ি কাউখালী, ৫ জনের বাড়ি ভান্ডারিয়া এবং ৩ জনের বাড়ি নাজিরপুর উপজেলায়। এছাড়া মোট আক্রান্ত ২৯৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৫৫ জন, মঠবাড়িয়া উপজেলায় ৯৯ জন, কাউখালী উপজেলায় ২০ জন, নেছারাবাদ উপজেলায় ২২ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ১৯ জন রোগী রয়েছে।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্য থেকে সুস্থ্য হয়েছেন ১৪২ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। রোববার পর্যন্ত পিরোজপুর থেকে মোট ২,৬১৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে এখনও ৮১৯ জনের নমুনার প্রতিবেদন হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com