বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কড়া নিরাপত্তায় শুটিংয়ে ফিরছেন অপূর্ব ও মেহজাবীন

কড়া নিরাপত্তায় শুটিংয়ে ফিরছেন অপূর্ব ও মেহজাবীন

তিন মাসেরও বেশি সময় সব ধরনের শুটিং বন্ধ থাকার পর গেলো মাস থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। তবে নাটকের মধ্যমণিদের কাউকেই এখনও শুটিংয়ে ফিরতে দেখা যায়নি। তবে এবার তারা ফিরছেন। প্রায় চার মাস পর শুটিংয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। তাঁদের শুটিংয়ে ফেরার আগে নেওয়া হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। সতর্কতা নিশ্চিত করতে পুরো ইউনিটের সব কলাকুশলীদের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।

আগামী ৭ জুলাই একটি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন জনপ্রিয় এ জুটি। নাটকের নাম ‘প্রাণপ্রিয়’। এটি পরিচালনা করবেন মিজানুর রহমান আরিয়ান।দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘দেশের পরিস্থিতির কথা চিন্তা করে অনেকদিন বাসায় ছিলাম। কোন কাজ করিনি। আমার কাছে আমার পাশাপাশি আমার পরিবারের চিন্তা করেই এতদিন কাজে ফিরিনি। কিন্তু পরিচালকরা এমনভাবে অনুরোধ করছেন, সবার কথা চিন্তা করে অবশেষে কাজে ফিরছি। তবে সেটা খুবই সতর্কতার সাথে।তিনি আরও বলেন, যে কাজটি করতে যাচ্ছি সেটার জন্য প্রযোজক আমাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

কাজ করতে গিয়ে যদি দেখি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তাহলে আমি সোজা বাসায় চলে আসবো। কারণ নিরাপত্তাটা খুব জরুরি। যে কাজটাই করবো সেটা খুব নিরাপত্তা মেনেই করবো। সামনে ঈদ, তাই পরিচালকরা অনেক প্রেসার দিচ্ছেন। অনেক বেশি কাজ করতে পারবো না। চেষ্টা করবো  স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতার সাথে ৬/৭টি কাজ করার। কোন ঝুঁকি দেখলেই কাজ বন্ধ করে দেবো।’নাটকটির প্রযোজক শাহেদ আলী গণমাধ্যমে জানান, সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি আমরা। শুটিংয়ের কারিগরি দলের সদস্য কমানো হয়েছে।

সেইসাথে বাড়তি খরচ করে পুরো টিমের করোনা পরীক্ষা করিয়েছি। যে কদিন শুটিং চলবে; নায়ক, নায়িকা, পরিচালক ছাড়া টিমের লোকের বাইরে বের হওয়া নিষেধ। সেটে বাইরে থেকে অন্য কারো আসাও নিষেধ। মেহজাবীন চৌধুরী বলেন, ‘গত ঈদে কাজ করা হয়নি। পরিস্থিতি দেখে কাজ করার সাহস পাইনি। এবার দেখি নিরাপত্তার সঙ্গে কতটুকু করতে পারি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com