সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নবীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

নবীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চড়িলাম শান্তিপুর গ্রামের দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ ৬ জুলাই সোমবার সকাল ১১টায় পূর্ব শত্রুতার জের ধরে মোল্লা বাড়ির লোকজনের সাথে নয়াবাড়ির লোকজনের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মজিদ মিয়া (৬৩),আবুল হোসেন (৭০) সাদ্দাম হোসেন (২৭)কে কুমিল্লা মেডিকেলে প্রেরন করা হয়। আহত আবুল বাশার (৬০),বজলুর রহমান (৬৫),আল আমিন (৩০) ,আবুল খায়ের (৪৫) কে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার চড়িলাম শান্তিপুর গ্রামের গাছ কাটার তুচ্ছ ঘটনার জের ধরে মোল্লা বাড়ির আল আমিনের সাথে নয়া বাড়ির আলাল ও আহাদের ঝগড়া হয়। পরে এরই জের ধরে নয়া বাড়ির কুতুব মোল্লার নেতৃত্বে একদল দুর্বৃত্ত আল আমিনের বাড়িতে হামলা করে। এতে মিমাংসা করতে যাওয়া গ্রামের সর্দারসহ গুরুতর আহত হন ২০ জন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com