শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মেস ভাড়া আদায়ে মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

শিক্ষার্থীদের মেস ভাড়া আদায়ে মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ে মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য এ আহ্বান জানান।সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, ‘কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মেসে অবস্থানকারী অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে তাদের নিজ বাড়িতে অবস্থান করছে।

বর্তমানে বাংলাদেশ তথা সারাবিশ্বে কোভিড-১৯ মহামারি মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। প্রতিদিন মানুষের প্রাণহানির সংখা বেড়েই চলছে। দেশের সমগ্র জনগণের মাঝে ভিতিকর অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের বেশ কয়েক মাসের ভাড়া বকেয়া পড়েছে, যা পরিশোধে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরা।’

এ অবস্থায় ভাড়া পরিশোধে শিক্ষার্থীদের ওপর চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com