মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি

আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি

ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। গত ২ জুলাই, বৃহস্পতিবার তিনি রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে যান। সেখান থেকে মুন্নিকে হাতিরঝিল থানায় পাঠানো হয়।

ওই থানায় তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। আসিফ নিজেও ফেসবুক পোস্টে মামলার বিষয়টি সবাইকে জানিয়েছেন।

এই প্রসঙ্গে মুন্নি বলেন, ‘মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে তখনই সে মামলা করতে বাধ্য হয়। গত কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন।’

আসিফকে সাইবার ক্রাইমের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করলেও উল্টো আসিফ পারলে কিছু করে দেখাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলেও জানান মুন্নী।

তার ভাষ্য, ‘ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন নিয়ে সমাজে বসবাস করি, এভাবে চলতে থাকলে সবাই ভেবে নেবে আসিফের বক্তব্যই ঠিক। তাই আইনি পদক্ষেপ নিয়েছি। আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল আমি। আশা করছি, সঠিক বিচার পাব।’

আর আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন?’

নিজের জেল খাটার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই। সব প্রশ্নের উত্তর রেডি, সাক্ষীও রেখেছি সলিড। কিছু চমকও থাকছে। গতবারের মতো একচেটিয়া সুযোগ আর কেউ পাবে না।’

 উল্লেখ্য, এর আগেও আসিফের বিরুদ্ধে মামলা করেছিলেন শিল্পী শফিক তুহিন ও প্রীতম আহমেদ। তাদের সেই মামলায় ৫ দিন জেলও খাটেন আসিফ।

এক সঙ্গে তিনটি দ্বৈত অ্যালবামে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নি। বেশ কিছু চলচ্চিত্রে একসাথে প্লেব্যাকও করেছেন দু’জন। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কে অবনতি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com