মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিএমএইচ কারোনা ওয়ার্ডে নৌবাহিনীর ফ্রিজ ও এসি প্রদান

সিএমএইচ কারোনা ওয়ার্ডে নৌবাহিনীর ফ্রিজ ও এসি প্রদান

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) করোনা ওয়ার্ডের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ হতে ২০টি ফ্রিজ ও ২০টি এসি প্রদান করা হয়েছে।


আজ নৌবাহিনীর পক্ষে নৌ সরবরাহ পরিদপ্তরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের নিকট এ সকল ফ্রিজ ও এসি হস্তান্তর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।


করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা চিকিৎসার সুবিধার্থে নৌবাহিনী নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে এ সকল সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।


ইতিমধ্যে করোনা চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, স্যু প্রোটেকশান ডিস্পে›সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয় বলে আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com