শনিবার, ২০ Jun ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইথিওপিয়ায় সহিংসতায় ১৫০ জনের বেশী লোকের মৃত্যু

ইথিওপিয়ায় সহিংসতায় ১৫০ জনের বেশী লোকের মৃত্যু

ইথিওপিয়ার জনপ্রিয় গায়ক , সংগীতজ্ঞ হাকালু হান্দিসা দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ ও দাঙ্গায় এ পর্যন্ত অন্তত ১৬৬ জনের প্রাণহানি হয়েছে। পুলিশ শনিবার এ কথা জানায়।
ইথিওপিয়ার জাতিগত সংখ্যাগুরু নৃগোষ্ঠীর সদস্য হান্দিসা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে গত সোমবার রাতে আদ্দিস আাবাবায় মারা যান। এর পরেই দেশব্যাপী
প্রতিবাদ-বিক্ষোভ ও জাতিগত সংঘাত বৃদ্ধি পায় এবং দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির মধ্যে পড়ে।


সরকার পরিচালিত ফানা ব্রডকাস্টিং কর্পোরেট রেডিওতে এক বিবৃতিতে অরোমিয়া অঞ্চলের উপ-পুলিশ কমিশনার গিরমা গিলান বলেন, “হাকালু হান্দিসার মৃত্যুর পরে সহিংসতায় এ পর্যন্ত ১৪৫ জন সাধারণ নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য প্রাণ হারিয়েছে।”
এ ছাড়াও রাজধানী আদ্দিস আবাবায় ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।


গিরমা বলেন, আরো ১৬৭ জন গুরুতর আহত হয়েছে এবং ১ হাজার ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সংঘাতে এবং জাতিগত আন্তনৃগোষ্ঠীর মধ্যে সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com