বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাসিকের সাবেক কাউন্সিলরের আত্মহত্যা

গাসিকের সাবেক কাউন্সিলরের আত্মহত্যা

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির হোসেন আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নিজবাড়ি থেকে গাছা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

সাবেক কাউন্সিলর মনির হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কামারজুরী এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে আত্মহত্যার খবর পেয়ে মনির হোসেনের বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। মনির হোসেন বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। করোনা উপসর্গ থাকায় তার টেস্ট করানো হয় কিন্তু টেস্টের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

তবে তিনি একটি চিঠি লিখে গেছেন। যেখানে উল্লেখ করেছেন ‘তিনি ২০ লাখ টাকা ঋণগ্রস্ত আছেন। তার মৃতদেহ যেন কোনোপ্রকার কাটা-ছেঁড়া ছাড়াই দাফন করা হয়।’

নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় একটি মসজিদে দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

উল্লেখ্য, নিহত মনিরের চাচা সানাউর রহমান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। পরে মেয়াদ শেষ হওয়ার আগেই শারীরিক অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন। সানাউর রহমান মৃত্যুবরণ করায় ওয়ার্ডটি শূন্য হয়। পরে উপনির্বাচনে মনির হোসেন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com