ডেস্ক নিউজ:
ফেনীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর রায় ঘোষণা করছেন হাইকোর্ট।
আজ সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করছেন।
এর আগে গত বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ। গত ২০ আগস্ট এ মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় দেন। রায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদরাসাশিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদরাসাছাত্র নুর উদ্দিনসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নুসরাতকে ২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাদে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়। মামলার বিচার দ্রুত শেষ করে ২০১৯ সালের অক্টোবরে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। সেই রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিল হাইকোর্টে আসে।
Leave a Reply