বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে- ইসি আনোয়ারুল ইসলাম

দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে- ইসি আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

ডেস্ক রিপোর্ট-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল বলেন, নির্বাচনে কোনো ধানাই-পানাই হবে না। এটা কমিশনের চ্যালেঞ্জ যা পাশ কাটানোর কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে ভোটার সংখ্যা। জানান, প্রবাসীরা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে অপেক্ষা করছে।

অন্যান্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচন খারাপ হওয়ার সুযোগ নেই। নির্বাচনে কৃচ্ছতা নয়; মিতব্যয়ী হবার কথা বলেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com