মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
করোনার মৃত্যুর মিছিলে নাম যোগ করালেন সাবেক যুগ্ম সচিব ও মুক্তিযুদ্ধকালীন মুজিববাহিনীর কমাণ্ডার ইসহাক ভূঁইয়া

করোনার মৃত্যুর মিছিলে নাম যোগ করালেন সাবেক যুগ্ম সচিব ও মুক্তিযুদ্ধকালীন মুজিববাহিনীর কমাণ্ডার ইসহাক ভূঁইয়া

করোনার মৃত্যুর মিছিলে যোগ হলেন সাবেক যুগ্ম সচিব ও মহান মুক্তিযুদ্ধকালীন মুজিববাহিনীর কমাণ্ডার ইসহাক ভূঁইয়া (৭৫)। আজ বৃহস্পতিবার ভোরে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


সাবেক যুগ্ম সচিব ও মুক্তিযুদ্ধকালীন মুজিববাহিনীর কমাণ্ডার ইসহাক ভূঁইয়া সরকারি চাকরি ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় হন। সবশেষ দুটি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের প্রার্থী ছিলেন তিনি। এর বাইরে নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িয়ে ছিলেন। ছিলেন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা।


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামে জন্ম নেওয়া ইসহাক ভূঁইয়া ছাত্রজীবনে ভৈরব হাজী আসমত মহাবিদ্যালয় ছাত্রসংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন।একসময় রাজনীতি ছেড়ে সরকারি চাকরিতে যোগ দেন। ছিলের নাটোরের জেলা প্রশাসক। এছাড়া নানা সময় সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com