বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে আইজিপির দ্বারস্থ হলেন বিএনপি নেতা

প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে আইজিপির দ্বারস্থ হলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক-

আওয়ামী লীগের রাজনীতি থেকে মুখোশ বদলে বিএনপি পরিচয়ে সক্রিয় হওয়া পাঁচজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পল্লবীর বিএনপি শ্রমিক দলের এক নেতা।

অভিযুক্তরা হলেন—সেলিম সেনা (৩৭), মো. সজিব আহম্মেদ তাসকিন (৩৫), সজিব (৩৪), আতি বক্স (৪৪) ও রাজিব (৩৮)।

পল্লবী থানা শ্রমিক দলের ২নং ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেন মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দেওয়া লিখিত আবেদনে এই অভিযোগ করেন।

অভিযোগে জাকির হোসেন উল্লেখ করেন, অভিযুক্তরা ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তবে পতনের পর তারা রাজনৈতিক পরিচয় পাল্টে নিজেদের বিএনপি নেতা দাবি করতে শুরু করেন।

জাকিরের দাবি, অভিযুক্তরা বিগত সময়ে তার বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে এবং রাজনৈতিকভাবে তাকে নির্মূলের চেষ্টা করেছে। এমনকি তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে, যার প্রমাণপত্র তিনি আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন।

বর্তমানে এই ব্যক্তিরা আবারও তার বিরুদ্ধে সক্রিয় হয়ে নানাভাবে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উদ্দেশ্য হলো—তিনি যাতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে না পারেন।

জাকির হোসেন তার ও পরিবারের নিরাপত্তার স্বার্থে আইজিপির কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের কার্যকলাপের সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com