বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৪৯৯

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৪৯৯

সংগৃহীত।
সংগৃহীত।

ডেস্ক রিপোর্ট-

গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর হতে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 সোমবার (১১ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আনাদুলুর।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে একটি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৩৬২ জন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ৫৭৫ জনে। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বিবৃতিতে আরও বলা হয়, বহু নিহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন, কিন্তু অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নেয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি হামলায় ২৯ জন নিহত এবং ১২৭ জন আহত হয়েছেন। এর ফলে চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহের চেষ্টাকালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০৭ জনে, এবং আহতের সংখ্যা ১৩ হাজার ২১ জন ছাড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এতে গাজার মানবিক বিপর্যয় আরও বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে মোট ২২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০১ জনই শিশু।

প্রসঙ্গত, সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ ইসরায়েলি সেনারা গাজায় পুনরায় হামলা শুরু করে। এই সময় থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৯৮৯ জন নিহত এবং ৪১ হাজার ৫৩৪ জন আহত হয়েছেন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com