বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১৪ দিনের লকডাউনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

১৪ দিনের লকডাউনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনেক পুর্ব থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে রেডজোন ঘোষনা করা হলেও করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমন রোধে অবশেষে ১৪ দিনের লকডাউন ঘোষনা করতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।৪ জুলাই, শনিবার থেকে এ লকডাউন কার্যকর হয়ে প্রাথমিকভাবে চলবে ১৭ জুলাই পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃুহত হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

চবি রেজিস্টার আরো জানান, চবি ক্যাম্পাসে করোনা ভাইরাসের সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়ায় ৪ জুলাই শনিবার হতে ১৭ই জুলাই শুক্রবার পর্যন্ত ১৪ দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লকডাউন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ জনসহ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিতরে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। তাই প্রশাসন বিশ্ববিদ্যালয় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইন্সটিটিউট অফিস হতে পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবি’র সিন্ডিকেট সদস্যবৃন্দের সাথে জরুরী আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের থাকার একটি কলোনী লকডাউন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com