বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জনগণের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না- বিএনপি মহাসচিব

জনগণের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না- বিএনপি মহাসচিব

ডেস্ক রিপোর্ট –

সাধারণ জনগণের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনানীর কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’ সংগঠনের যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সংস্কার চাচ্ছি, সে সংস্কার কাঠামো যদি মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের শিশুদের ভবিষ্যৎ নির্মাণ করতে সাহায্য না করে, তাদের একটি নিরাপদ ভবিষ্যৎ দিতে না পারে, তাহলে সে সংস্কার কোনো কাজে আসবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার।’

গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘একটা গুম কমিশন গঠন করা হয়েছে, তারা এখন পর্যন্ত রিপোর্ট দাখিল করেছে। কিন্তু যারা নিখোঁজ হয়েছে, তাদের খোঁজ করা বা তাদের সম্পর্কে খুব বেশি একটা এগোতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না।’

আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে বলে জানান বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’-এর যৌথভাবে আয়োজিত ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com