শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যে শর্তে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন পুতিন

যে শর্তে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক –
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো।

তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হওয়া উচিত নয়।

রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনস্কি বলেন, ‘চুক্তি সইয়ের উপযোগী অবস্থা প্রস্তুত না হলে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থহীন হবে। বৈঠকটি যেন কেবল চুক্তি সই করার জন্য হয়—এই অবস্থান আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে স্পষ্ট করে দিয়েছি।’

এর আগে, ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ প্রস্তাব দিয়েছিলেন যে, চলমান অচলাবস্থা কাটাতে আগামী আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক হওয়া উচিত।

মেদিনস্কির মতে, ‘এ ধরনের বৈঠক তখনই যুক্তিযুক্ত হবে, যখন আমরা আলোচনার মাধ্যমে একটি পরিপূর্ণ চুক্তির বিষয়ে একমত হব। তখনই এজেন্ডা স্পষ্ট হবে। এই বৈঠক আলোচনার জন্য নয়, বরং চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষরের জন্য হওয়া উচিত।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে তিনি গত মাসে বলেছেন, আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাজি আছেন।

উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পাঁচ বছর মেয়াদ ২০২৪ সালের মে মাসে শেষ হয়েছে। তবে তিনি সামরিক আইনের কারণে নতুন নির্বাচন দেননি। মস্কো শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনে সামরিক আইন প্রত্যাহার এবং এর ১০০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com