সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ভারত, পাকিস্তান ও মালদ্বীপের শোক প্রকাশ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ভারত, পাকিস্তান ও মালদ্বীপের শোক প্রকাশ

ফাইল ছবি।
ফাইল ছবি।

আন্তর্জাতিক  ডেস্ক-

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু । সোমবার (২১ জুলাই) তিন দেশের প্রধান স্ব স্ব মাধ্যমে তাঁদের শোক বার্তা প্রকাশ করেন।

শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখ বোধ করছি। নিহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।শোকবার্তার শেষে তিনি বলেন, বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছে ভারত। সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে।

পাকিস্তান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই, বিশেষ করে নিহতদের পরিবার—যাদের অনেকেই ছিল অল্প বয়সি ।এই কঠিন সময়ে পাকিস্থান বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে বলে জানানো হয়।

অন্যদিকে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন,  ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।’

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সেকশনের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের  যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। এখন পর্যন্ত দুর্ঘটনায় ২০জন নিহত এবং আহত হয়েছেন ১৭১ জন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com