শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

গোপালগঞ্জে পুনরায় কারফিউ জারি

গোপালগঞ্জে পুনরায় কারফিউ জারি

সংগৃহীত।
সংগৃহীত।

ডেস্ক রিপোর্ট-

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর পুনরায়  বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, জেলায় আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবারও কারফিউ চলবে।

উল্লেখ্য, গতকাল বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে গতকাল রাত ৮টা হতে আজ সন্ধ্যায় ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এবার চলমান কারফিউর সময় বাড়ানো হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com