বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ৩৮৪ জনের নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন।

এছাড়া, চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৯ জন এবং এ যাবৎ দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com