বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে রেড জোন এলাকায় সংক্রমণের হার কমেছে-ইউএনও

কালীগঞ্জে রেড জোন এলাকায় সংক্রমণের হার কমেছে-ইউএনও

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেড জোন ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি নেওয়ায় সংক্রমণের হার কমেছে বলে জানিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক। শনিবার (৩ জুলাই) রাতে তিনি স্থানীয় গণমধ্যম কর্মীদের এ কথা বলেন। ইউএনও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে’রেড জোন’ ঘোষণা করে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে এই রেড জোন’ করা হয়। পৌরসভার রেড জোন হিসেবে চিহ্নিত ওই তিনটি ওয়ার্ডে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এতে ওই এলাকায় করোনা সংক্রমণ রোধে ভালো ফল পাওয়া গেছে।পরিসংখ্যানে দেখা গেছে রেড জোন ঘোষণার শুরুতে ওই তিনটি ওয়ার্ডে সংক্রমণের হার ছিল ১৭ শতাংশ। আর বর্তমানে তা কমে হয়েছে ৩ শতাংশ।

রেড জোন ঘোষণার কারণেই সংক্রমণের হার নেমেছে বলে মনে করছেন তিনি।তিনি আরো বলেন, এ তিনটি ওয়ার্ডে প্রায় ৩০ হাজার বাসিন্দা রয়েছে। এখানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪১ জনের। মারা গেছে ৩ জন. সুস্থ হয়েছে ৫ জন এবং আইসোলেশনে আছে ৩৩ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com