সোমবার, ২২ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইরানে  নিহতের সংখ্যা বেড়ে ২২৪

ইরানে  নিহতের সংখ্যা বেড়ে ২২৪

সংগৃহীত।
সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক –

ইসরায়েলি বিমান হামলায় ইরানে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

এরমধ্যে সবশেষ রোববার ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। একই সঙ্গে তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকেরিও মারা যান।

আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারে ইসরায়েল পরিকল্পিত ও বেপরোয়া হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানে বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com