শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি

মোঃ শামসুর রহমান তালুকদার –

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা এবং গাড়ি বিকলসহ নানাবিধ কারণে ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজ‌টের সৃষ্টি হ‌য়ে‌ছে।

শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে যানজট তৈরি হয়। যমুনা সেতুর টোলপ্লাজা থেকে টাঙ্গাইলের বিক্রমহাটি পর্যন্ত তীব্র যানজটে থেমে থেমে চলছে যানবাহন। এতে বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে গণপরিবহনের সংকট থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে গন্তব্যে যাচ্ছেন মানুষ।

মহাসড়ক ব্যবহারকারীরা বলছে, ১ ঘণ্টার সড়ক পথে যেতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘণ্টা। একসঙ্গে ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

যমুনা হাইওয়ে পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল থেকেই মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। বিশেষ করে শুক্রবার দিবাগত রাতে কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি ভোগান্তি ছাড়াই মানুষ যেন গন্তব্যস্থলে পৌঁছতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com