মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভারতে বিমান দুর্ঘটনায় শতাধিক নিহত

ভারতে বিমান দুর্ঘটনায় শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক-

লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।। এটি দেশটির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। খবর রয়টার্সের।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, একশোরও বেশি মৃতদেহ, যেগুলোর অধিকাংশই আগুনে পুড়ে গেছে, সেগুলো স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যে ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল। আমরা এরই মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা পরিষ্কার করেছি এবং বাকিটাও দ্রুত পরিষ্কার করা হবে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটির বিভিন্ন অংশ ভবনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিমানের লেজ ভবনের ছাদে আটকে রয়েছে।

ভারতের টেলিভিশন চ্যানেল সিএনএন নিউজ-১৮ জানায়, বিমানটি রাজ্য-চালিত বি.জে. মেডিকেল কলেজের হোস্টেলের খাবার কক্ষের ওপর বিধ্বস্ত হয়, এতে বহু মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়।

রয়টার্সকে একটি সূত্র জানায়, বিমানে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ শিশু এবং ২ নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়ার মতে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক ছিলেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের, যা বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক যাত্রীবাহী বিমান হিসেবে পরিচিত।

অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক ডাটাবেস অনুযায়ী, ২০১১ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা ড্রিমলাইনারের এটিই ছিল প্রথম দুর্ঘটনা। বিমানটি ২০১৩ সালে প্রথম উড্ডয়ন করে এবং ২০১৪ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হয়।

এ ঘটনায় ইতোমধ্যে ভারত ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com