বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোরবানির গরু কিনে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে কিশোর নিহত

কোরবানির গরু কিনে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলায় কোরবানির গরু কিনে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পারভেজ উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে। ছুরিকাঘাতে আহতরা হলেন, রামুর দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে ফোরকান ও একই এলাকার আহমদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান। তিনি জানান, গর্জনিয়া বাজার থেকে গরু নিয়ে ফরেস্ট অফিস এলাকায় আসলে পেছন থেকে তাদের আক্রমণ করে ডাকাত দল। এ সময় ডাকাতদলের একজনকে ধরে ফেলা হয়। পরে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পেছন থেকে ধারালো দা ছুরি দিয়ে হামলা করে ডাকাত দল। এ সময় পারভেজ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com