শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, দুই ছেলেসহ বাবা নিহত

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, দুই ছেলেসহ বাবা নিহত

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন, তার দুই ছেলে আতুল ও অতুল।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ঈদ উপলক্ষে তারা শেরপুরে বাড়িতে যাচ্ছিলেন। পথে করটিয়া এলাকায় তারা নাস্তা করতে বিরতি নেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমজাদ হোসেন এবং তার দুই ছেলে অতুল ও আতুল মারা যান।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন আমার দেশকে জানান, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com