শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
বাসের ধাক্কায় নিহত মতিঝিল থানার এসআই, চালক আটক

বাসের ধাক্কায় নিহত মতিঝিল থানার এসআই, চালক আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় কামরুল ইসলাম (৩৭) নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় কর্মরত ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসাবো এলাকার বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থল মতিঝিল থানায় যাচ্ছিলেন এসআই কামরুল ইসলাম। পথে খিলগাঁওয়ের খলিলের গোস্তের দোকানের বিপরীত পাশের সড়কে পৌঁছালে বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই কামরুল ইসলামের বিপি নম্বর-৯০১৯২২৩২১৫। খিলগাঁওয়ের বাসাবো এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি নেত্রকোনা সদর থানায়।

ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নিহত পুলিশ সদস্যের লাশ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বলাকা পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com