রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের লকডাউন প্রত্যাহার

কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের লকডাউন প্রত্যাহার

করোনার হটস্পট গাজীপুরে সংক্রমণ মোকাবেলায় কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত ১৩ জুন থেকে শুরু হওয়া লকডাউন শনিবার (০৪ জুলাই) থেকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) রাত সাড়ে ১০টায় বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক। ইউএনও জানান, সংক্রমণের হার বিবেচনায় এনে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে গত মাসের ১২ জুন রাত ১২ টা থেকে ওই ৩টি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়।

সিভিল সার্জন অফিসের হিসাব মতে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৪৩ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন।জানা গেছে, কালীগঞ্জে গত ২৮ জুন ও ১ জুলাই ৭৮ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বুধবার (০৩ জুলাই) সন্ধ্যায় ৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জন পৌর এলাকার এবং একজন জাঙ্গালীয়া ইউনিয়নের বাসিন্দা।

এ নিয়ে উপজেলায় মোট ৩২৯ জন করোনায় আক্রান্ত হলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলার মোট ৭ জনের মৃত্যু হয়েছে। কালীগঞ্জে এ পর্যন্ত সর্বমোট ২৪৮২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ৩৩৭ জন নারী-পুরুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতোমধ্যে ২৩৮ জন করোনাজয় করে ঘরে ফিরেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com