বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামিকাল এনসিপির বিক্ষোভ সমাবেশের ডাক

আগামিকাল এনসিপির বিক্ষোভ সমাবেশের ডাক

ডেস্ক রিপোর্ট-

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল বুধবার (২১ মে) সকাল ১১ টায় নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২০ মে) রাতে আয়োজিত জরুরী এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির নেতারা।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ৫ আগষ্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনও দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেয়া জরুরি। এ সময় গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান তিনি।

ঢাকা উত্তরের প্রশাসক মো. এজাজের প্রসঙ্গে তিনি বলেন, তার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।

জনকল্যাণের সরকারের কাজ করা উচিত উল্লেখ করে তিনি বলেন, কোনও দলকে সন্তুষ্ট করা অন্তবর্তী সরকারের কাজ নয়। স্থানীয় নির্বাচন বিএনপি না চাওয়ার কারণ রয়েছে। সার্বিকভাবে স্থানীয় নির্বাচন দেয়ার মাধ্যমে সংকট সমাধান হবে। এটা ইসির আস্থা অর্জনে এটা ভূমিকা রাখবে।

দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এই কমিশনকে পুনর্গঠন করার জন্য আগামীকাল আমরা মাঠে নামব।

সদস্যসচিব আখতার হোসেন বলেন, এই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। ইশরাকের হোসেনের মেয়র পদের মামলায় আদালতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল সকালে ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনিসিপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com