শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিপিএল ১১ তম আসরের পর্দা উঠছে আজ

বিপিএল ১১ তম আসরের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক-

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে ১১ তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আজ।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দিনের অপর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

সাত দলের অংশগ্রহণে দেশের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৪৬ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ৭ ফেব্রুয়ারি। মিরপুর তো বটেই, সিলেট ও চট্টগ্রামেও ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখাবেন ক্রিকেটাররা। এখান থেকেই বেরিয়ে আসবে নতুন কোনো তারকা।

বিপিএলে এবারের অংশগ্রহণকারী সাত দল হলো ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস।

এবার এখন পর্যন্ত বিপিএলের প্রাইজমানি পরিবর্তনের ঘোষণা আসেনি। ফলে গত আসরের মতো মোট চার কোটি টাকা প্রাইজমানি থাকতে পারে এবারের আসরেও। চ্যাম্পিয়ন দল পাবে দু’কোটি টাকা। রানার্সআপ পাবে এক কোটি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। পুরস্কার পাবেন সেরা বোলার, সেরা ব্যাটারও।

এবারের বিপিএল চলাকালীন ‘শহীদ মুগ্ধ কর্নারে’ বিনামূল্যে পানি পাবেন দর্শকরা। সেখানে থাকা কিউআরকোডের মাধ্যমে স্বেচ্ছায় জুলাই ফাউন্ডেশনে অনুদানও দিতে পারবেন তারা। পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ভেন্যুতে থাকবে ‘বর্জ্য-শূন্য’ জোন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com