শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানকে মারধোরের চেষ্টা

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানকে মারধোরের চেষ্টা

স্টাফ রিপোর্টার-

সাবেক ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার রিমান্ড শুনানি শেষে তাকে আদালত থেকে বের করার সময় অজ্ঞাত পরিচয়ে এক যুবক তাকে মারতে তেড়ে যান। পরিস্থিতি বুঝতে পেরে পুলিশ সদস্যদের বাধার কারণে ঐ যুবক শেষ পর্যন্ত সাবেক ডিএমপি কমিশনারের কাছে পৌঁছাতে পারেননি।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ৪ টা ২৫ মিনিটের দিকে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে তাকে বের করার সময় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, রিমন শুনানি শেষে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে যখন আদালত থেকে বের করা হচ্ছিল তখন অজ্ঞাত পরিচয় ওই যুবক তাকে মারতে তেড়ে যান। কিন্তু আদালতের ফটকে পুলিশের বাধার কারণে তাকে না মারতে পেরে ওই যুবক পুলিশের সঙ্গে সঙ্গে আদালতের হাজত খানা পর্যন্ত যান। হাজতখানার গেটের সামনে পৌঁছানোর পর ওই যুবক পুলিশকে ধাক্কা দিয়ে প্রায় সাবেক ডিএমপি কমিশনের কাছে চলে যান এবং তাকে মারতে হাত তুলেন। কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ওই যুবককে ধরে ফেলে এবং তাকে হাজতখানার গেট থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। পরে পুলিশ সদস্যরা ঐ যুবকের পরিচয় জানতে চাইলে সে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করে।

এছাড়া আদালত থেকে সাবেক ডিএমপি কমিশনার কে বের করার সময় কয়েকজন নারী আইনজীবী তাকে উদ্দেশ্য করে বিভিন্ন গালিগালাজ করেন।

এদিকে সাবেক ডিএমপি কমিশনার কে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি আদালত প্রাঙ্গণে সেনা সদস্যদেরও মোতায়ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com