সোমবার, ০৮ Jun ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের প্রাণের তুলনায় মূল্যহীন-সোহেল তাজ

কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের প্রাণের তুলনায় মূল্যহীন-সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ

স্টাফ রিপোর্টার-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রের যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের প্রাণের তুলনায় মূল্যহীন,সেটি আবারও পুনর্নির্মাণ করা যাবে।কিন্তু যাদের মহামূল্যবান প্রাণ ঝরেছে সেটি আর চাইলেও ফিরে পাওয়া সম্ভব নয়।

আজ সোমবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবির হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়দের সঙ্গে সাক্ষাতকালে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,আমি আজ বিবেকের তাড়নায়, সাধারণ নাগরিক হিসাবে এসেছি, দেশের ওপর সবার হক আছে। এজন্য এসেছি  যেন ছাত্র-ছাত্রীদের বুকে আর একটাও গুলি না করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ,  প্রত্যেকটা প্রাণহানির সুনির্দিষ্ট ও নিরপেক্ষ বিচার পরিচালনা করতে হবে।

পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না। সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

ছয় সমন্বয়ককে ছাড়া হবে কিনা, এমন প্রশ্নের জাবাবে সোহেল তাজ জানান, আমি বিষয়টি নিয়ে ডিবি প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ছাড়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com