সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢাবিতে আন্দোলনকারীদের কফিন মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাবিতে আন্দোলনকারীদের কফিন মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট-

সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় গায়েবানা জানাজা পড়েছেন শিক্ষার্থীরা। এরপর টিএসসির উদ্দেশে তারা কফিন মিছিল শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

আজ বুধবার (১৭ জুলাই) বিকালে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে গায়েবানা জানাজা পড়েন। এরপর তারা মিছিল নিয়ে ভিসি চত্বরের সামনে যান। সেখানে দ্বিতীয় দফায় জানাজা পড়েন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে রওনা দিলে তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভিসি আমাদের অভিভাবক। অথচ তার বাসভবনের সামনেই আমাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com