সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সন্ধ্যার পর ঢাবি প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব-র‌্যাব

সন্ধ্যার পর ঢাবি প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব-র‌্যাব

র্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস
র্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

ডেস্ক রিপোর্ট-

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে আজ (বুধবার) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।তবে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, তারা কোনোভাবেই হল ছাড়বেন না।এ নিয়ে পুরো ক্যাম্পাস এখন উত্তপ্ত।

এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে র‌্যাব ও পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‍্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যা নির্দেশনা দেবে, তাই করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।এর মধ্যে যদি তারা ক্যাম্পাস না ছাড়ে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যেই নির্দেশনা দেবে, আমরা সেই অনুযায়ী কাজ করব।

র‌্যাবের মুখপাত্র আরও  বলেন, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে র‍্যাব। শিক্ষার্থীদের আবেগ-অনুভূতির প্রতি আমরা সহানুভূতিশীল। তবে তাদের অনুভূতিকে যদি তৃতীয় পক্ষ কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

উল্লেখ্য, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা বসে।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২৪(এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com