সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হিরোমাসি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েননি- ডিএমপি

হিরোমাসি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েননি- ডিএমপি

স্টাফ রিপোর্টার-

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) টার্মিনালের পাশে “অজ্ঞান পার্টির কবলে জাপানি নাগরিক”মর্মে গণমাধ্যমে গত বুধবার একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্ঠিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হলো জাপানি নাগরিক কবায়াশি হিরোমাসি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার বয়স ৭০ বছর।

এ ব্যাপারে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম জানান, বুধবার দিবাগত রাত ২:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) ৫নং বহির্গমন গেইটের কাছে জাপানি নাগরিক কবায়াশি হিরোমাসি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা বিমানবন্দরের মেডিকেল টিমকে জানায়। মেডিকেল টিম দ্রুত ওই জাপানি নাগরিককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তার সিটিস্ক্যান করা হয়।

ঢাকা মেডিকেল থেকে জানানো হয় তিনি মাইনর স্ট্রোক করেছেন এবং তার কিডনি, উঁচ্চ রক্তচাপ ও কার্ডিয়াক প্রব্লেম হয়েছে। কিছুটা সুস্থ হলে জাপানি নাগরিক ঢাকা মেডিকেলে থাকতে চাননি। পরবর্তীতে এইচএসআইএ মেডিকেলের ডাঃ সুদীপ্তসহ তাঁকে পুনরায় এয়ারপোর্ট মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। দোভাষীর মাধ্যমে কথা বলে জাপানি দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয় এবং তার এক বন্ধুকে ডাকা হয়। কবায়াশি হিরোমাসির বন্ধুর সাথে কথা বলে তাকে বৃহস্পতিবার দুপুর ১২টায় উত্তরা পশ্চিম থানার শিন শিন জাপান হাসপতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৪টায় কবায়াশি হিরোমাসিকে তুরাগ থানার শিপ ইন্টারনেশনাল হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন।

প্রাথমিকভাবে কবায়াশি হিরোমাসি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারনা করা হলেও চিকিৎসকগণ সেটি নাকচ করে দিয়েছেন। চিকিৎসক তার কিডনি, উঁচ্চ রক্তচাপ ও কার্ডিয়াক প্রব্লেম হয়েছে বলে জানিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কবায়াশি হিরোমাসির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com