শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীতে ৯ কোটি টাকার সরকারী জমি উদ্ধার

রাজধানীতে ৯ কোটি টাকার সরকারী জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার-

ঢাকা জেলা প্রশাসনের  মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন কদমতলী মোজায় ‘ঢাকা ম্যাচ ফ্যাক্টরি’ সংলগ্ন  প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৭.০ শতক খাস জমি উদ্ধার হয়েছে‌।

বৃহস্পতিবার (৪ জুলাই) দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি  উদ্ধার করে জেলা প্রশাসন। উদ্ধার খাস জমির পরিমাণ ১৭.০ শতক।

সূত্র জানায়, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের  নির্দেশে মতিঝিল রাজস্ব সার্কেলের কদমতলী মৌজার ১ নম্বর খতিয়ানের সিটি ৭৮১৫ নং দাগের ১৭.০ শতক জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় ৯ কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত খাস জমি দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা বালু স্টক ও বিক্রয় করে আসছিলেন।


ঢাকা জেলা প্রশাসক  আনিসুর রহমানের  নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মো. শিবলী সাদিকের  তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাহামুদুল হাসান  অভিযান চালিয়ে কদমতলী মৌজার সিটি ১নং খতিয়ানের ৭৮১৫ নং দাগের ১৭.০ শতাংশ খাস জমি উদ্ধার করেন।

একইসঙ্গে খাস জমির সীমানা চিহ্নিত করে লাল নিশান ও মালিকানা সাইনবোর্ড টানিয়ে সরকারের পক্ষে ঢাকা জেলা প্রশাসন এই দখলে নেয়।

এই অভিযান পরিচালনার সময় মতিঝিল রাজস্ব সার্কেলের  কানুনগো ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, কদমতলী থানার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি ভূমি দস্যু ও দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছে যেগুলো উদ্ধার ও সংরক্ষণে জেলা প্রশাসন,ঢাকা সর্বদা তৎপর। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com