রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজধানীর তেজগাঁও থেকে চাকুসহ গ্রেফতার ৩

রাজধানীর তেজগাঁও থেকে চাকুসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার-

তেজগাঁওয়ে চাকু ও ব্লেডসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল(২৫মে) রাতে তেজগাঁও থানার কারওয়ান বাজার শুটকিপট্টি খান হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাকিল (২৯), সজিব (১৯), এবং মোঃ মালেক (৩৩)। 

আজ (২৬ জুন) দুপুরে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন  বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মহসীন জানান, গ্রেফতারকৃতরা চলন্ত গাড়িতে থাকা মানুষের মোবাইল, মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যান, আর ধরা পরলে ছুরি, ব্লেড দিয়ে আঘাত করেন। তারা ৩ জনই চিহ্নিত ছিনতাইকারী। কারওয়ান বাজার কেন্দ্রিক ছিনতাই করাই তাদের মূল পেশা। মূলত বাজারে আসা লোকজনই তাদের প্রধান টার্গেট। এসব লোক গাড়িতে করে আসা কিংবা যাওয়ার সময় তারা ছোঁ মেরে মোবাইল অথবা মানিব্যাগ টান দিয়ে নিয়ে যান। আবার বাজার শেষে হেঁটে যাওয়ার সময়ও হাত থেকে টান মেরে মোবাইল অথবা মানিব্যাগ নিয়ে পালিয়ে যান। এসময় কেউ বাধা দিলে কিংবা ধরা পরলে তারা ব্লেড, ছুরি দিয়ে আঘাত করেন।

তিনি আরও জানান, গতকাল রাতেও তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে কারওয়ান বাজার শুটকিপট্টি খান হোটেলের সামনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুইটি চাকু এবং একটি ব্লেড উদ্ধার করা হয়। তারা এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। কিন্তু জামিনে বের হয়ে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পরেন।

গ্রেফতার শাকিলের বিরুদ্ধে  ৪ টি, সজিবের বিরুদ্ধে ৫ টি এবং মালেকের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com